

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, দেশের বিভিন্ন এলাকায় নানা উন্নয়ন প্রকল্প নেওয়া হলেও তিস্তা মহাপরিকল্পনা বারবার উপেক্ষিত হয়েছে।
ভোটের সময় রাজনৈতিক দলগুলো তিস্তা মহাপরিকল্পনার প্রতিশ্রুতি দিলেও ভোট শেষ হলে তা বাস্তবায়নের উদ্যোগ আর দেখা যায় না।
বুধবার (২২ জুলাই) রাতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বানিনগর উচ্চ বিদ্যালয় মাঠে জুলাই পথযাত্রা শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, অনেক জায়গায় অনেক প্রকল্প নেওয়া হয়। কিন্তু তিস্তা মহাপরিকল্পনার কথা মনে থাকে না। ভোট চাওয়ার সময় তিস্তা মহাপরিকল্পনার কথা মনে পড়ে, ভোট চলে যাওয়ার পরে আর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয় না।
নির্বাচন ব্যবস্থা নিয়েও তিনি সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ পাতানো নির্বাচন দিত, বিএনপিও নির্বাচন দিতে চায় না। তারা তাদের লোক বসায়। দেশ গণতান্ত্রিকভাবে আর চলছে না।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের সংগঠক সার্জিস আলম স্বরাস্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, জনাব সালাহ উদ্দিন আহমেদ দেশে বিদেশে যেকানেই থাকেন এই গনভোট যদি অবৈধ হয় তাহলে আপনি স্বরাস্ট্রমন্ত্রীও অবৈধ, বিএনপি সরকারও অবৈধ।
সার্জস আলম আরো বলেন, আওয়ামীলীগের সময় মেগা প্রকল্পের নামে মেগা লুটপাট হয়েছে। পদ্মা সেতু প্রকল্পেই দশ হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। বিএনপিও খালখননের মেগা প্রকল্প নিয়ে লুটপাট করছে।
শ্রমিক দিয়ে খাল খননের কথা বলে বিএনপি'র নেতাকর্মীদের এবং যারা দশ বছর আগে মারা গেছে তাদের নামও দেয়া হয়েছে। পরে সেই খাল তারা ড্রেজার দিয়ে খনন করেছে। সেই বালু, পাথরও তারা লুটপাট করেছে। বিএনপি'র নেতা খেতাদের টাকা না দিলে কোন ঠিকাদার কাজ শুরু করতে পারে না।
তিনি আরো বলেন, প্রাইমারী স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি বা সদস্য হতে চাইলে বিএনপি'র নেতা খেতা হতে হবে। চাঁদাবাজ হোক, দুর্নীতিবাজ বা লম্পট যাই হোক, বিএনপি'র পদে থাকতে হবে। নয়তো সম্ভব নয়।
রাতের নির্বাচন ডামী নির্বাচন করা ডিসি এসপিরা ভেবেছিলেন আওয়ামীলীগ ক্ষমতায় এলে সচিব হবেন, উপদেস্টা হবেন, বড় বড় পদ বাগিয়ে নিবেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে একজনেরো চাকুরি নেই বলে মন্তব্য করেছেন সার্জিস আলম।
মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, হাসপাতালগুলোতে নার্স থাকলে ডাক্টার নেই, ডাক্টার থাকলে নার্স নেই। নার্স থাকলে ওষুধ নেই। এ জেলায় স্বাস্থ্য ব্যবস্থা ঠিক নেই। শিক্ষা ব্যবস্থার ঠিক নেই। জেলায় একজন মাফিয়া আছেন। তিনি সারা দেশে ত্রাণ বিতরন করে বেড়াচ্ছেন। অথচ লালমনিরহাট জেলায় ত্রাণ নেই।
লালমনিরহাট জেলা এনসিপির সদস্য সচিব শাহ সুলতান নাসির উদ্দীন নাহিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।