শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

লালমনিরহাট প্রতিদিন
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৪:৪৩ পিএম
ট্রেন লাইন
expand
ট্রেন লাইন

লালমনিরহাটের কালীগঞ্জে ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় শারমিন আক্তার (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় তার একটি ছাগলও ট্রেনের নিচে কাটা পড়ে।

শনিবার (১১ জুলাই) দুপুরে লালমনিরহাট বুড়িমারী রেলরুটের কাকিনা ইউনিয়নের সুকানদীঘি রেল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি কাকিনা ইউনিয়নের গোপালরায় এলাকার বিপ্লব মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, রেললাইনের পাশে দুটি ছাগল বাঁধা ছিল। সেই ছাগল আনতে যান শারমিন। ছাগলগুলো গলার রশি কোনোভাবে রেললাইনের সঙ্গে পেঁচিয়ে যায়। রশির প্যাঁচ ছাড়াতে তিনি রেললাইনের ওপরে যান শারমিন। এ সময় ট্রেন চলে আসলে দ্রুত সরে যাওয়ার সময় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হয় শারমিন। তার সঙ্গে ট্রেনের নিচে কাটা পড়ে তার একটি ছাগলও মারা যায়।

লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Norway VS England
Scheduled
12 Jul, 03:00 AM
VS
World Cup