

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেছেন, কোন দেশ সারা না দিলে চলতি বাজেটেই তিস্তা মেগা প্রকল্পের কাজ শুরু করা হবে। মেগা প্রকল্প বাস্তবায়ন হলে তিস্তাপাড় কথা বৃহত্তর রংপুর অঞ্চলের মানুষের দুঃখ লাঘব হবে।
বুধবার(১ জুলাই) দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেন, সংসদ নেতা প্রধানমন্ত্রী সাম্প্রতি চীন সফর করেছেন। তার এ সফরের প্রধান এজেন্ডাই ছিল তিস্তা মেগা প্রকল্প। তিনি দেশে ফিরে সংসদে বলেছেন দ্রুত সময়ে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন করা হবে। তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের লক্ষে কাজ করছে সরকার।
রোকন উদ্দিন বাবুল বলেন, তিস্তা বাঁচাও আন্দোলন আমরা করেছি। সেই আন্দোলনে ৪৮ ঘন্টা অবস্থান কর্মসুচিতে বর্তমান প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন। সেই আন্দোলন থেকে তিনি ঘোষনা করেছিলেন বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা মেগাে প্রকল্প বাস্তবায়ন করা হবে। সেই প্রতিস্রুতি রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমান তিস্তা মেগা প্রকল্প নিয়ে কাজ শুরু করেছেন। ইতোমধ্যে এক্সপার্ট টিম তিস্তাপাড় পরিদর্শন করেছেন। খুব দ্রুত তিস্তা মেগা প্রকল্পের কাজ শুরু করা হবে। তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন হলে তিস্তা অভিসাপ নয়, আর্শিবাদের পরিনত হবে।
অপর এক প্রশ্নের জবাবে জামায়াতের সমালোচনা করে এমপি বাবুল বলেন, তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের আন্দোলন আমরা করেছি এবং করছি। যার সুফল পেতে যাচ্ছে তিস্তাপাড়ের মানুষ। এ সময় একটি দল লোক দেখানো আন্দোলনের নামে তিস্তাপাড়ে কর্মসুচি দিয়েছিল। সেটা ছিল হাস্যকর ও জনবিচ্ছিন্ন একটি কর্মসুচি।
তিস্তাপাড়ের বন্যাদুর্গত আদিতমারী ও কালীগঞ্জ উপজেলায় পৃথক স্থানে প্রায় দেড় হাজার পরিবারকে ত্রাণ সহায়তা হিসেবে চালসহ শুকনো খাবারের প্যাকেট দেয়া হয়েছে।
ভোটমারী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ত্রাণ বিতরন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নাসের মোঃ রাজিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাজহানুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. ফেরদৌসুর রহমান প্রমুখ।