

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


একটি ইসলামী দল অপপ্রচারে নেমেছে। এত বেশি অপব্যাখ্যার মাধ্যমে তারা এখন বেহেশতের সার্টিফিকেট দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যা লক্ষ্মীপুর পৌর মহিলা বিএনপির উদ্যোগে এ্যানির লক্ষ্মীপুরের বাসভবনে যৌথ সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, যারা দীর্ঘদিন ক্ষমতা থেকে গুম-খুন, অপপ্রচার করছে এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে- এখন তাদের সঙ্গ দিচ্ছে একটি ইসলামি দল। কিভাবে স্বৈরাচারকে পূর্নবাসন করা যায়, সেই পাঁয়তারা করছে ইসলামি দলটি।
তিনি বলেন, একটি ইসলামী দল অপপ্রচারে নেমেছে। এত বেশি অপব্যাখ্যার মাধ্যমে তারা এখন বেহেশতের সার্টিফিকেট দিচ্ছে। এমন পরিস্থিতি মোকাবেলা করে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সুন্দর দেশ ও সমাজ গড়াই হল আমাদের অঙ্গিকার। সমস্ত সাপোর্ট দিতে বিএনপি আপনার পরিবারের পাশে আছে এবং থাকবে।
তিনি বলেন, ১৭ বছর দেশের বাহিরে থেকে তারেক রহমান নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। বেগম জিয়া কারা নির্যাতনে ছিলেন। তবুও ঐক্যবদ্ধ বিএনপিকে বিনাশ করতে পারেনি স্বৈরাচার শেখ হাসিনা। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় করতে হলে ঐক্যের বিকল্প নেই। নারী ভোটারদের সুসংগঠিত করতে হলে আমাদের একটু পরিশ্রম করতে হবে। বিশেষ ইসলামি ওই দলের কথায় কান দেওয়া যাবে না।
পৌর মহিলা বিএনপির সভাপতি সালমা আক্তার রুমির সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বাফুফের সহসভাপতি ওয়াহেদ উদ্দিন চৌধুরী হ্যাপি, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ও বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজ উদ্দিনসহ প্রমুখ।
মন্তব্য করুন