

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


"জীবনকে ভালবাসুন মাদক থেকে দূরে থাকুন" এ স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরে পৌর লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সেমিনার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বিদ্যালয় হলরুমে এ আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন।
এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক বেলায়েত হোসেন, দেলোয়ার হোসেন, আসাদুল ইসলাম, জাকির হোসেন, কুলসুম আক্তার, সমাজসেবক আব্দুল মজিদ, সাংবাদিক জামাল উদ্দিন বাবলু সহ আরও অনেকে।
এসময় প্রধান অতিথি মোহাম্মদ শরীফ উদ্দিন তার বক্তব্য বলেন, আজকের শিক্ষার্থী দেশ ও জাতির ভবিষ্যৎ। আর শিক্ষার্থী এবং তরুণ সমাজ যদি মাদকাসক্ত হয়, তবে জাতি অন্ধকারে নিমজ্জিত হবে। এই ক্ষতি কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। আমরা মাদক থেকে দুরে থাকবো। মাদকের মা হলো সিগারেট। আমরা সবাই এই সিগারেট থেকে দুরে থাকবো।
তিনি আরও বলেন, মাদক নির্মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিত অভিযান চালাচ্ছে। জব্দ হচ্ছে বিপুল পরিমাণ মাদক। মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের সাথে কোন আপোষ নয়। সমাজে কেউ যদি মাদকের সাথে জড়িত থাকে, তাহলে আমরা প্রতিবাদ করবো। মাদকের অপব্যবহার রোধ করতেই হবে। শিক্ষার্থী এবং তারুণ্যের শক্তিকে ইতিবাচক পথে কাজে লাগিয়ে গড়তে হবে সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ।
সেমিনার শেষে শিক্ষার্থী হাতে লিফলেট, জ্যামিতি বক্স, খাতা ও কলম তুলে দেওয়া হয়।
মন্তব্য করুন