

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নোয়াখালীতে মিছিল থেকে ফেরার পথে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লক্ষ্মীপুর শহর শাখা।
সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৯ টায় শহরের উত্তর স্টেশন থেকে মিছিলটি শুরু হয়ে চকবাজার এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর সদর উপজেলার সেক্রেটারি ফয়েজ আহমেদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লক্ষ্মীপুর শহর শাখার সভাপতি ফরিদ উদ্দিন, এবং সেক্রেটারি আব্দুল আউয়াল হামদুসহ আরও অনেকে।
এসময় তারা বলেন, নোয়াখালীতে শিবিরের শান্তিপূর্ণ মিছিল শেষে কর্মীদের উপর হামলা করা হয়েছে। এর আগে মসজিদে দারসুল কুরআন অনুষ্ঠানে হামলা করেছে ছাত্রদলের কর্মীরা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
তারা হুশিয়ার করে বলেন, বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান, এদেরকে থামান৷ নাহয় শিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্দেশ দিলে সব উলটপালট হয়ে যাবে।
মন্তব্য করুন