বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০৩:০৫ পিএম
ছবি: সংগৃহীত
expand

লক্ষ্মীপুরের রায়পুরে ইতালি প্রবাসী জাকির হোসেনের সাবেক স্ত্রী জেসমিন আক্তার মুন্নির বিরুদ্ধে প্রায় ৩ কোটি টাকা আত্মসাৎ করে ২৫ বছরের সংসার ভেঙ্গে কথিত প্রেমিককে বিয়ের অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার চরমোহনা ইউনিয়নের উত্তর রায়পুর এলাকায়। বৃহস্পতিবার (১৩ আগস্ট) গণমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় জাকির হোসেন অভিযোগ করেন, গত ১৫ জুলাই তার সাবেক স্ত্রী জেসমিন দীর্ঘদিনের কথিত প্রেমিককে বিয়ে করেন। এর আগে ইতালি প্রবাস জীবনে তার উপার্জনের প্রায় ৩ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

জাকির আরও অভিযোগ করেন, ২৫ বছরের সংসার জীবনের ইতি টেনে জেসমিন চার সন্তানকে তার কাছে রেখে অন্য একজনকে বিয়ে করেছেন। এ ঘটনায় তার শ্বশুর, শাশুড়ি ও জেসমিনের ভাই সাইফুল ইসলাম জড়িত বলেও দাবি করেন তিনি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন জাকির।

তবে এসব অভিযোগ অস্বীকার করে জেসমিন বলেন, ইতালিতে থাকাকালে তার স্বামী তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। নিরুপায় হয়ে তিনি অন্য একজনকে বিয়ে করেছেন। টাকা আত্মসাতের অভিযোগও মিথ্যা বলে দাবি করেন তিনি।

জেসমিনের ভাই সাইফুল ইসলামও অভিযোগ অস্বীকার করে বলেন, বোনের সংসার ভেঙ্গে যাওয়ার ঘটনায় তাদের কোনো ভূমিকা নেই।

স্থানীয়রা জানান, দীর্ঘদিনের দাম্পত্য বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ চলছে।

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূইয়া বলেন, বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। থানাতেও একটি অভিযোগ এসেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank