শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

রায়পুরে শাহী হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা

রায়পুর প্রতিনিধি
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ১২:১৩ পিএম
expand
রায়পুরে শাহী হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা

লক্ষ্মীপুরের রায়পুরে পরিচিত খাবার হোটেল শাহী হোটেল এন্ড রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর ও নিম্নমানের খাবার পরিবেশনের দায়ে এই জরিমানা করা হয়।

রায়পুর শহরের প্রাণকেন্দ্রে গড়ে ওঠা খাবার হোটেল শাহী হোটেল এন্ড রেস্টুরেন্ট অনেক পুরনো হলেও কিছুদিন পূর্বে নতুন ডেকোরেশন করে সাজিয়ে তোলা হয়।

কিন্তু বেশ কিছুদিন ধরে ক্রেতারা শাহী হোটেলের বিরুদ্ধে নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগ করে আসছেন।

বুধবার ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে দেখেন হোটেলটির বিএসটিআইয়ের অনুমোদন নেই। এছাড়াও পুরাতন বাসি খাবার ক্রেতাদের জন্য রাখা হয়েছে। পাশাপাশি রান্না করা খাবার এবং কাঁচা খাবার একসাথে রাখা হয়েছে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর লক্ষ্মীপুর এর সহকারী পরিচালক নূর হোসেন সরেজমিনে প্রত্যক্ষ করে এসব ত্রুটি থাকায় ‘ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ আইন ২০০৯’ এর ৪৩নং ধারা লঙ্ঘন করার অপরাধে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন