শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

রায়পুরে বজ্রপাতে গবাদিপশুর মৃত্যু, কৃষক আহত

রায়পুর প্রতিনিধি:
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০৬:৩৭ পিএম
expand
রায়পুরে বজ্রপাতে গবাদিপশুর মৃত্যু, কৃষক আহত

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরমোহনা গ্রামে বজ্রপাতে একটি গরুর মৃত্যু হয়েছে এবং গরুর মালিক আমির হোসেন (৬০) গুরুতর আহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রবিবার দুপুর ২টায় চরমোহনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার পাশে নিজ বাড়ির গোয়ালে গরুকে ঘাস দিতে গেলে এ ঘটনা ঘটে ।

পরে পরিবারের সদস্যরা আমির হোসেনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নিয়ে যান।

স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় বজ্রপাতের ঘটনা বেড়ে গেছে। আমরা সবাইকে বলব প্রত্যেকে যেন বৃষ্টির সময় সতর্ক থাকেন এবং খোলা যায়গায় না যান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন