

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নিয়োগ বাণিজ্য, প্রশ্নফাঁস ও ঘুষের অভিযোগে কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয় ঘিরে বিক্ষোভ করেছেন ছাত্র জনতা।
রোববার (২৬ অক্টোবর) সকালে কার্যালয়ের প্রধান ফটকের সামনে সড়ক অবরোধ করে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ,গত শুক্রবার অনুষ্ঠিত হয় কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের অধীনে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ পরীক্ষা। কিন্তু তার আগের দিন মধ্যরাতে শহরে এক চিকিৎসকের বাসায় প্রায় ২০-২৫ জন পরীক্ষার্থীকে প্রশ্ন দেওয়া এবং তাদের প্রশিক্ষণমূলক পরীক্ষা নেওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ওই ভিডিও ভাইরাল হলে জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এরই প্রতিবাদে শনিবারের পর রোববারও ছাত্র জনতা সিভিল সার্জন কার্যালয়ের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। এসময় স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা।
বিক্ষোভকারীরা নিয়োগ পরীক্ষা বাতিল,দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং পুনরায় স্বচ্ছভাবে পরীক্ষা আয়োজনের দাবি জানান।
এসময় বক্তারা বলেন,“সিভিল সার্জন আমাদের সঙ্গে কথা না বলা পর্যন্ত এ আন্দোলন চলবে। নিয়োগ পরীক্ষা বাতিল, জড়িতদের শাস্তি, বিতর্কিত নিয়োগ পরীক্ষা বাতিল ঘোষণা করে নতুন করে
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও দ্রুততম সময়ে সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে পুনরায় পরীক্ষায় আয়োজন করতে হবে। শুধু পরীক্ষা ফলাফল স্থগিত নয়, পুরো পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নিতে হবে বলেও দাবি করেন ছাত্র-জনতা।”
এদিকে এই পরীক্ষার পর থেকেই ফেসবুকে ও বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। গড়ে ওঠে আন্দোলনও। আন্দোলনের মুখেই পরীক্ষার ফলাফল স্থগিত করেছে সিভিল সার্জন কার্যালয়।
মন্তব্য করুন