

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সৎভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে জাহিদুল ইসলাম (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (২৪ অক্টোবর) সকালে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জাহিদুল ইসলাম ওই এলাকার ভেলু মন্ডলের ছেলে।
বিষয়টি এনপিবি নিউজকে নিশ্চিত করেছেন দৌলতপুর অফিসার ইনচার্জ (ওসি) শেখ সোলাইমান হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে জমি ভাগ-বাটোয়ারা নিয়ে মিহির উদ্দিন ভেলু মণ্ডলের দুই স্ত্রীর সন্তানদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রথম স্ত্রীর ছেলেরা দ্বিতীয় স্ত্রীর ছেলেদের ওপর হামলা চালায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে জাহিদুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় নিহত জাহিদের ছেলে ও তার ভাই শরিফুল ইসলাম ও প্রথম স্ত্রীর ছেলে বাদল হোসেন আহত হয়েছেন। তারা বর্তমানে দৌলতপুর উপজেলা কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সোলাইমান হোসেন বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন