শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেত্রীকে নিয়ে অশ্লীল মন্তব্য, যা বললেন জাতীয় পার্টির মহাসচিব 

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৭:৩৩ পিএম আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ০৭:৫৩ পিএম
জাতীয় পার্টি (কাজী জাফর) এর মহাসচিব আহসান হাবিব লিংকন।
expand
জাতীয় পার্টি (কাজী জাফর) এর মহাসচিব আহসান হাবিব লিংকন।

বিএনপি নেত্রীকে নিয়ে অশ্লীল মন্তব্য করার ঘটনায় ক্ষমা প্রার্থনা করেছেন জাতীয় পার্টি (কাজী জাফর) এর মহাসচিব আহসান হাবিব লিংকন।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা জাতীয় পার্টির অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি ক্ষমা প্রার্থনা করেন।

এসময় তিনি বলেন, আমি কথা বলতে বলতে বিএনপির কেন্দ্রীয় নেত্রী সম্পর্কে একটা মন্তব্য করে ফেলেছি "ইট ওয়াজ মাই স্লিপ অফ টাং"। গত ১৫ বছর আন্দোলনে তিনিও রাজপথে ছিলেন। আমি বিএনপি'র বিভিন্ন সংগঠনের নেতাবৃন্দদের অভিনন্দন জানাচ্ছি তারা আমার ভুল ধরিয়ে দেওয়ার জন্য এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। স্লিপ অফ টাং হয়েছে এটাই বাস্তবতা, এটাই সত্য কথা। এজন্য আমি দুঃখ প্রকাশ করছি এবং আমার এই ভূলের জন্য নিঃশর্ত ক্ষমা চাচ্ছি।

এ বিষয়ে ফরিদা ইয়াসমিন এনপিবি নিউজকে বলেন,"তিনি জনসভায় আমাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষা দিয়েছেন। কিন্তু একজন সাংবাদিককে ডেকে সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়েছেন, কোন সংবাদ সম্মেলনও করেননি এটা কোনভাবেই যুক্তি যোগ্য না।"

এরআগে গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা এলাকায় এক জনসভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ফরিদা ইয়াসমিনকে উদ্দেশ্য করে অশ্লীল মন্তব্য করেন জাতীয় পার্টি (কাজী জাফর) এর মহাসচিব আহসান হাবিব লিংকন।

এ নিয়ে জেলা জুড়ে চলে আলোচনা-সমালোচনার ঝড়। পরে রাতেই ভেড়ামারা উপজেলায় ফরিদা ইয়াসমিনের সমর্থকেরা মোটরসাইকেল শোভাযাত্রা ও ঝাড়ুমিছিল করেন। এসময় জাতীয় যুব সংহতির পৌর কার্যালয়ে ভাঙচুরের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন