

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুষ্টিয়ায় নিজ বাড়িতে মোশারফ হোসেন মুসা (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুরের শান্তিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটেছে।
রোববার (১৯ অক্টোবর) সকালে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত মোশারফ হোসেন মুসা ওই এলাকার মৃত আকবর মন্ডলের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে,মুসা নিজ বাড়ির বারান্দায় ঘুমাতো। প্রতিদিনের মতো গতকাল শনিবার রাতে সে ঘুমিয়ে পড়ে। ভোর রাতে পরিবারের লোকজন বাইরে বের হয়ে মুসার রক্তাক্ত লাশ দেখতে পায়।
ভ্যান চুরি করতে এসে মুসাকে হত্যা করা হয়ে থাকতে পারে স্থানীয়রা এমন ধারনা করলেও পরিবারের দাবি পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
নিহতের মেয়ে শিখা বলেন,ভ্যান চুরির জন্য আমার বাবাকে কখনো এমন নির্মমভাবে হত্যা করতে পারে না। পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। তিনি এই হত্যার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, নিহত ব্যক্তির বুকে হাসুয়া জাতীয় ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। শুধু ভ্যান চুরির জন্য এমন নির্মম হত্যাকান্ড নয়। তাহলে অপরাধীরা ভ্যানও সঙ্গে করে নিয়ে যেত। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করা হবে।
মন্তব্য করুন