

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাবেক সমন্বয়ক নুসরাত তাবাসসুম বলেছেন, "লালনের যে চৈতন্য, যে জ্ঞান,মানব ধর্মের যে শিক্ষা তা আমাদের জনপ্রেম,দেশপ্রেম শেখায়। আমরা জনগণের প্রতি,দেশের মানুষের প্রতি মানবপ্রেম বজায় রাখতে চাই।"
তিনি বলেন,"বাংলাদেশের সংস্কৃতিক অঙ্গনে লালন অন্যতম একজন পথিকৃৎ। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে লালন কর্ণার করে গবেষণার সুযোগ বাড়িয়ে দিতে হবে। শিক্ষার্থীদের স্কলারশিপ দিতে হবে।"
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় লালন স্মরণোৎসবের দ্বিতীয় দিনের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন,"২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় দেখে কিভাবে জাত-পাত, সাম্প্রদায়িকতার ঊর্ধে উঠে, কাঁধে কাঁধ , হাতে হাত মিলিয়ে সকল শ্রেণী পেশার এবং সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা স্বৈরাচারের বিরুদ্ধে দাড়িয়েছে। আমি মনে করি সামনের বাংলাদেশেও একইভাবে এই একতা বজায় থাকবে।"
নুসরাত বলেন,"যেভাবে সংসদ ভবনে জুলাই যোদ্ধাদের ওপরে আক্রমণ চালানো হয়েছে। এ গুলো খুবই অনাকাঙ্ক্ষিত ঘটনা। এ ঘটনার তীব্র নিন্দা জানাই।"
জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, এনসিপি কুষ্টিয়া জেলার প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনি, গণ অধিকার কুষ্টিয়া জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুজ্জামান প্রমুখ।
পরে আখড়াবাড়ির মুল মঞ্চে লালনের গান (বানী) দেশ-বিদেশের লালন সংগীত শিল্পীদের পরিবেশনা পরিবেশিত হচ্ছে। রাত-ভর চলবে এ গান।
উল্লেখ, কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ার বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৫ তম তিরোধান দিবস উপলক্ষে এ বছর আঁখড়াবাড়িতে তিনদিন ব্যাপী রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে স্মরণোৎসবটি।১৮৯০ সালের ১৭ই অক্টোবর (১২৯৭ সনের পহেলা কার্তিক) আধ্যাত্মিক সাধক ফকির লালন সাঁই দেহত্যাগ করেন। এরপর থেকেই তার স্বরণে ভক্ত-অনুসারীরা দিবসটি পালন করে থাকেন।
মন্তব্য করুন