

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুষ্টিয়ার মিরপুরে একটি চার্জার ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার ডাকাতি পুকুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ভ্যানচালক ওসমান দৌলতপুর উপজেলার পচাভিটি গ্রামের কাশেমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতপুর উপজেলার পচাভিটি গ্রামে ভ্যানচালক ওসমান তার বাড়িতে ফিরছিলেন। এমন সময় পথে ডাকাতি পুকুর এলাকায় পৌঁছালে ৩ থেকে ৪ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে তাকে আটকিয়ে পাশের একটি বাগানের গাছের সঙ্গে বেঁধে তার কাছে থাকা নগদ টাকা, মোবাইল ও ভ্যানটি ডাকাতি করে নিয়ে যায়।
পরে চালকের আত্মচিৎকারে স্থানীয়রা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।এঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মিরপুর থানারঅফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভ্যানচালককে উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।
