

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপ ফুটবল উপলক্ষে জাপান জাতীয় দলকে স্বাগত জানিয়ে কুষ্টিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা করেছেন দেশটির সমর্থকরা।
সোমবার (২৯ জুন) দুপুরে বিশিষ্ট চিকিৎসক এস এম মুসতানজিদ মেডিসিটির উদ্যোগে আয়োজিত শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেডিসিটি চত্বরে এসে শেষ হয়।
এসময় শোভাযাত্রায় জাপান ফুটবলপ্রেমী অংশ নেন। তাদের হাতে জাপানের জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন দেখা যায়। প্রিয় দলের জার্সি পরে উৎসবমুখর পরিবেশে তারা জাপানের প্রতি সমর্থন জানান এবং আসন্ন বিশ্বকাপে দলের সাফল্য কামনা করেন।
শোভাযাত্রা শুরুর আগে কুষ্টিয়ার দুই কৃতি ফুটবলারকে জাপান জাতীয় দলের জার্সি উপহার দেন আয়োজকরা।
এসময় বক্তারা বলেন, বিশ্ব ফুটবলে জাপানের শৃঙ্খলা, পরিশ্রম ও ধারাবাহিক সাফল্য তাদের অনুপ্রাণিত করে। ভবিষ্যতে বাংলাদেশও যেন বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার ফুটবলপ্রেমীরা অংশ নেন। বিশ্বকাপকে ঘিরে কুষ্টিয়ায় ফুটবলপ্রেমীদের এমন আয়োজন শহরজুড়ে উৎসবের আমেজ সৃষ্টি করে।