শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০২:৫৬ পিএম
জাতীয় টাইফয়েড কনজ্যুগেট ভ্যাকসিন (টিসিভি) টিকাদান কর্মসূচি
expand
জাতীয় টাইফয়েড কনজ্যুগেট ভ্যাকসিন (টিসিভি) টিকাদান কর্মসূচি

সারাদেশের মতো কুষ্টিয়ায় শুরু হয়েছে জাতীয় টাইফয়েড কনজ্যুগেট ভ্যাকসিন (টিসিভি) টিকাদান কর্মসূচি।

রোববার (১২ অক্টোবর) সকালে কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

এসময় জেলা প্রশাসক বলেন, নয় মাস থেকে ১৫ বছর বয়স পর্যন্ত সব ছেলে-মেয়েকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনতে হবে। টাইফয়েড এখন একটি গুরুতর জনস্বাস্থ্য সমস্যা। এই টিকা নেওয়ার মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে টাইফয়েডের ভয়াবহতা থেকে রক্ষা করতে পারব।

তিনি আরও বলেন,রেজিস্ট্রেশন প্রক্রিয়া এখন খুবই সহজ। ঘরে বসেই অভিভাবকরা সন্তানদের নিবন্ধন করে দিতে পারেন। কোনো শিশু যেন এই কর্মসূচির বাইরে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। অনেকে মনে করেন টিকার পার্শ্বপ্রতিক্রিয়া আছে। কিন্তু এসব অপপ্রচারে কান দেওয়া উচিত নয়। সরকার ও স্বাস্থ্য বিভাগের নিয়মিত তদারকিতে এই টিকা সম্পূর্ণ নিরাপদ।

এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা শিক্ষা অফিসার আবু তৈয়ব মো.ইউনুস আলী, জেলা তথ্য অফিসের কর্মকর্তা, জেলা প্রশাসনের প্রতিনিধি এবং কুষ্টিয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

উল্লেখ্য, স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ কর্মসূচির আওতায় দেশের ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সব শিশু ও প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের এক ডোজ করে টাইফয়েড টিকা দেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন