শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় বেসরকারি শিক্ষকদের দাবি আদায়ে সমাবেশ

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৩:০৫ পিএম
কুষ্টিয়ায় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত
expand
কুষ্টিয়ায় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত

এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের ৫০ শতাংশ বাড়িভাড়া, ১০০ শতাংশ উৎসব ভাতা, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা প্রদান এবং এবতেদায়ী মাদ্রাসা ও নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের চাকরি এমপিওভুক্ত করার দাবিতে কুষ্টিয়ায় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) সকালে কুষ্টিয়া শহরের আব্দুল ওয়াহেদ অডিটোরিয়ামে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক রাজী উদ্দিন আহমাদ শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মাজহারুল হক মমিন।

এ সময় সমাবেশে বক্তারা বলেন,সরকারের প্রতি বারবার অনুরোধ জানানো সত্ত্বেও দীর্ঘদিন ধরে শিক্ষকদের ন্যায্য দাবি পূরণ করা হয়নি। তারা সতর্ক করে বলেন,অচিরেই এসব দাবি বাস্তবায়ন না হলে আগামী দিনে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন