সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী মমিনুল গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০১:৪৪ এএম
অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার মমিনুল হক ওরফে সওদাগর
expand
অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার মমিনুল হক ওরফে সওদাগর

কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশের অভিযানে একটি বিদেশি অস্ত্র ও ১২ রাউন্ড গুলিসহ মমিনুল হক ওরফে সওদাগর (৩৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৪ জুন) সন্ধ্যায় উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাটা এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। তিনি ওই এলাকার ইনার মন্ডলের ছেলে।

জানা গেছে, অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী মমিনুল হক ওরফে সওদাগর তার নিজ বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানা পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। এসময় একটি বিদেশি রিভলভার ও ১২ রাউন্ড গুলিসহ তাকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়,আটক মমিনুল হক ওরফে সওদাগর এলাকার চিহ্নিত সন্ত্রাসী। পদ্মা নদীতে একটি বাহিনীর হয়ে তিনি সশস্ত্র মহড়া ও নদী পথে একাধিক অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুর রহমান জানান, পদ্মা নদীর চরে একাধিক সন্ত্রাসী বাহিনী সক্রিয় রয়েছে। আটক মমিনুল একটি সন্ত্রাসী গ্রুপের হয়ে কাজ করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
FIFA World Cup
LIVE
No match data available
World Cup