শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

নর্থ সাউথে কোরআন অবমাননার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৮:২০ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অপূর্ব পালের বিরুদ্ধে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে ও তার ফাঁসির দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) জুমার নামাজের পর কুষ্টিয়া ইসলামিয়া কলেজের সামনে জেলার সাধারণ জনগণ ও আল খিদমাহ অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি গ্রহণ করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন,অপূর্ব পাল কোরআন অবমাননা করে মুসলিম উম্মার অনুভূতিতে আঘাত করেছেন এবং দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে উলামা-মাশায়েখরা বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন।

বক্তারা দাবি করেন,কোরআন ও নবী করিম (সা.) সম্পর্কে অবমাননাকর আচরণ যারা করেছেন তাদের কঠোরভাবে দণ্ডিত করতে হবে এবং অপরাধীর ওপর আইনগত কার্যক্রম দ্রুত নেয়া জরুরি।

এসময় আল খিদমাহ অর্গানাইজেশনের নেতারা বলেন, যে পা দিয়ে অপূর্ব কোরআনকে অবমাননা করেছেন, তাকে বাংলার মাটিতে মুক্তভাবে চলাও মেনে নেয়া হবে না,এমন কথাও বলা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডেন্ট মাওলানা মাহবুবুর রহমান, ভাইস প্রেসিডেন্ট মুহাম্মাদ রাকিবুল ইসলাম, সেক্রেটারি শাহরিয়ার সৌহার্দ্যসহ জেলা পর্যায়ের উলামা-মাশায়েখরা ও সাধারণ মানুষ। কার্যক্রমটি শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং অংশগ্রহণকারীরা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত ও বিচক্ষণ পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন