বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় মাদকের টাকার জন্য স্ত্রী হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে  

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০৪:৩০ পিএম
কুষ্টিয়ায় মাদকের টাকার জন্য স্ত্রী হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে  
expand
কুষ্টিয়ায় মাদকের টাকার জন্য স্ত্রী হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে  

কুষ্টিয়া শহরের কানাবিল মোড় এলাকায় মাদকের টাকার জন্য মিম খাতুন (২২) নামের এক গৃহবধু কে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আকাশের বিরুদ্ধে।

বুধবার (৩ জুন) ভোরে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মিম খাতুনের। তার তানহা নামের ৫ বছরের এক কন্যা শিশু রয়েছে। তিনি হস্তশিল্পের কাজ করতেন।

নিহতের ছোট ভাই আবির জানান, আমার দুলাভাই আকাশ একজন মাদকাশক্ত। সে প্রায়শই মাদকের টাকার জন্য আমার বোন মিমকে নির্যাতন করত। গত ১জুন আমার বাড়ি জুগিয়ায় থাকা অবস্থায় আমার দুলাভাই আকাশ আমার বোনের ব্যবহারকৃত মোবাইল ফোন নিয়ে চলে আসে। আমার বোন সেই মোবাইল ফোন নিতে আমার দুলা ভায়ের বাসায় গেলে তাকে বেধড়ক মারপিট করে এবং গলাটিপে শ্বাসরোধ করে ঘড়ের ডাবের সাথে ঝুলিয়ে আত্বহত্যার নাটক সাজায়। এরপর স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় আমার বোনকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই হত্যাকান্ডের সঠিক বিচার চান নিহতের পরিবার।

সুরতহাল করতে আসা কুষ্টিয়া মডেল থানার এসআই কাজী সামসুল আলম জানান, নিহত মিমের শরীরে একাধিক আঘাতের চিন্ন রয়েছে। তবে ময়না তদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারন জানা যাবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Czechia VS South Africa
Scheduled
18 Jun, 10:00 PM
VS
World Cup