শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০৫:৪২ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

“আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস।

দিবসটি উপলক্ষে বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নুরে সফুরা ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমানসহ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, শিশুরা আগামী দিনের কর্ণধার। তাদের শারীরিক, মানসিক, সাংস্কৃতিক ও শিক্ষাগত বিকাশ নিশ্চিত করতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধসহ শিশুদের ওপর কোনো কিছু জোর করে চাপিয়ে না দিয়ে স্নেহ-মমতা, জ্ঞান-বিজ্ঞান ও মুক্ত চিন্তা-চেতনার মাধ্যমে তাদের বেড়ে উঠতে সহায়তা করতে হবে। তবেই তারা ভবিষ্যতে দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

পরে নারী ও শিশুদের নিয়ে কাজ করা ১৮টি স্বেচ্ছাসেবী সংস্থার মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন