শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

৫৪ বছরে জামায়াত দেশের বিরুদ্ধে কোন কাজ করেনি: আলী মুহসিন

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০৪:৩০ পিএম
বুধবার দুপুরে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীর সভাকক্ষে জামায়াতের মতবিনিময় সভা
expand
বুধবার দুপুরে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীর সভাকক্ষে জামায়াতের মতবিনিময় সভা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-যশোর অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার এ. কে. এম. আলী মুহসিন বলেছেন, ৫৪ বছরে জামায়াত দেশের বিরুদ্ধে কোন কর্মকান্ড করেনি। দেশের পক্ষে কাজ করেছে।

এখন সময় এসেছে জনগনকে সাথে নিয়ে আমরা বাংলাদেশকে গড়তে চাই। যার গায়ে যে ট্যাগই লাগানো থাকুক না কেন, সকল বাংলাদেশীকে সাথে নিয়ে পৃথিবীর বুকে বাংলাদেশকে একটি সুন্দর দেশ হিসেবে উপহার দিতে চাই। আপনারা সঠিক তথ্য তুলে ধরবেন।

বুধবার (০৮ অক্টোবর) দুপুরে ২টার দিকে জেলা শিল্পকলা একাডেমীর সভাকক্ষে কুষ্টিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে মতবিনিময় সভায় নায়েবে আমীর মোঃ আব্দুল গফুর, কুষ্টিয়া-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমীর হামজা, জেলা জামায়াতের সেক্রেটারী জেনারেল সুজা উদ্দিন জোয়াদ্দারসহ জামায়াতের জেলার শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় কুষ্টিয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন