শুক্রবার
১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০২:০৮ পিএম
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল
expand
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল

কুষ্টিয়ায় ট্রাক-পিকআপভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে পিকআপের চালকসহ অন্তত তিনজন আহত হয়েছেন।

এ ঘটনায় পিকআপভ্যানে থাকা তিনটি ঘোড়াও মারা গেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৬টায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-নড়াইল জেলার সিফায়েত (৩৫) ও বিকাশ (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘোড়া বহনকারী একটি পিকআপভ্যান নড়াইলের দিকে যাওয়ার পথে সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলে সিফায়েত এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাশের মৃত্যু হয়। দুর্ঘটনায় পিকআপে থাকা তিনটি ঘোড়াও মারা গেছে।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি আবু ওবায়েদ জানান, নিহতদের মরদেহ মর্গে রাখা হয়েছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন