বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় কাপড় ও কসমে‌টিকসের মূল্য নিয়ন্ত্রণে অভিযান

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০৫:৫১ পিএম
কুষ্টিয়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
expand
কুষ্টিয়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোক্তাদের কাপড় ও কস‌মে‌টিক‌সের ন্যায্য মূল্য নিশ্চিত করতে ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে তদারকিমূলক অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় বিভিন্ন অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক মাসুম আলীর নেতৃত্বে শহরের বঙ্গবন্ধু সুপার মার্কেটে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে একদরের দোকান হলেও কাপ‌ড়ের গা‌য়ে দর উল্লেখ না করায় থ্রি পিস কর্ণার‌কে ৫ হাজার টাকা ও বি‌দে‌শি কস‌মে‌টিক‌সের ক্রয়ের র‌শিদ না এবং মোড়‌কে আমদা‌নিকার‌কের নাম ও দেশীয় মূল‌্য উল্লেখ না থাকায় ইমন ভ‌্যারাইটিজ স্টোর‌কে ১০ হাজার টাকা এবং বি‌দে‌শি কস‌মে‌টিক‌সের মোড়‌কে আমদা‌নিকার‌কের নাম ও দেশীয় মূল‌্য উল্লেখ না থাকায় ‌‌জ্যো‌তি কস‌মে‌টিকস‌কে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক মাসুম আলী।

এসময় অভিযানে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও র‍্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup