

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে পরাজিত বিএনপি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিজয়ী জামায়াত প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা। এসময় মুফতি আমির হামজা জাকির হোসেন সরকারকে মিষ্টিমুখ করান।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা দিকে কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয় নেতাকর্মীদের সাথে নিয়ে মুফতি আমির হামজা এ শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময় কালে মুফতি আমির হামজা বলেন,একইসঙ্গে আগামী দিনে কুষ্টিয়ার উন্নয়নে জাকির হোসেন সরকারের সহযোগীতা চান। পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে,সব ভেদাভেদ ভুলে একযোগে কাজ করে কুষ্টিয়া-৩ আসনের এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে চাই।
এসময় জেলা জামায়াতের সেক্রেটারি সূজা উদ্দিন জোয়ার্দার ,শহর জামায়াতের আমির এনামুল হকসহ বিএনপি ও জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা দাড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৮০ হাজার ৬৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রকৌশলী জাকির হোসেন ধানের শীষ প্রতীককে পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯৩৯। এ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৪২টি।
এ আসনে মোট ভোটার ৪ লাখ ৪০ হাজার ৮৪২ জন।এর মধ্যে নারী ভোটার ২ লাখ ২৩হাজার ৫৬৯ জন আর পুরুষ ভোটার ২ লাখ ১৭ হাজার ২২৯ জন। ১৪২টি ভোট কেন্দ্র ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন
