মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নারী শিশুসহ ৫৫ জনকে স্বপ্নের দেশে নিয়ে যাচ্ছিলো ৫ যুবক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৯ এএম
নারী-শিশুসহ উদ্ধার করা ৫৫ জন
expand
নারী-শিশুসহ উদ্ধার করা ৫৫ জন

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পাঁচ মানব পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারের উদ্দেশ্যে বন্দি রাখা নারী-শিশুসহ ৫৫ জনকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যায়, সাগর পথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বিপুলসংখ্যক মানুষ টেকনাফ উপজেলার বাহারছড়া সমুদ্র এলাকায় অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া, শাহপরী ও স্টেশন টেকনাফ যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে বাহারছড়ার কচ্ছপিয়াসংলগ্ন সমুদ্র এলাকা থেকে বোটটি আটক করা হয়। তল্লাশিতে নারী ও শিশুসহ ৫৫ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং পাঁচজন মানব পাচারকারীকে আটক করা হয়।

তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার ব্যক্তিরা জানান, সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপন, উচ্চ বেতনের চাকরি ও স্বল্প খরচে মালয়েশিয়া যাওয়ার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সাগরপথে পাচারের চেষ্টা করছিল।’

উদ্ধারকৃতদের পরিচয় যাচাই ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হচ্ছে। আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

মিডিয়া কর্মকর্তা আরও বলেন, ‘মানব পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Norway VS Senegal
49'
2 - 0
43' Marcus Holmgren Pedersen
48' Erling Haaland
World Cup