শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

‘এমন পবিত্র দিনে এ ধরনের প্রশ্ন কেন’ 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৮ এএম
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জামায়াত আমির ড. শফিকুর রহমান
expand
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জামায়াত আমির ড. শফিকুর রহমান

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। প্রথমবারের মতো শহীদ মিনারের বেদীতে ফুল দিয়েই তিনি মোনাজাত করেছেন।

পরে শহীদ মিনার এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াত আমির। জামায়াত কখনো ফুল দিতে শহীদ মিনারে আসেনি, এবার কী মনে করে আসলেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,‘ রাষ্ট্রীয় আচার হিসেবে এটা আমার দায়িত্ব। বিরোধী দলীয় নেতা হিসেবে সঙ্গীদের নিয়ে আমাকে আসতে হবে তাই আমি এসেছি’।

এখনো কি জামায়াতে ইসলামী এটাকে নাজায়েজ মনে করেন- এমন প্রশ্ন বিরক্তি প্রকাশ করে তিনি বলেন, ‘এমন একটা পবিত্র দিনে এ ধরনের প্রশ্ন আপনি কেন করছেন, এমন প্রশ্ন না করাই ভালো’।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X