শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়েল্ডিং করে মদের দোকানের দরজা বন্ধ করে দিলো মুসল্লিরা

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৭ এএম
দরজায় ওয়েল্ডিং করে মদ বিক্রি বন্ধ করে দিচ্ছেন ক্ষুব্ধ মুসল্লিরা
expand
দরজায় ওয়েল্ডিং করে মদ বিক্রি বন্ধ করে দিচ্ছেন ক্ষুব্ধ মুসল্লিরা

মোংলায় মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানার পাশে সরকার-অনুমোদিত দেশি মদের দোকানে তালা ঝুলিয়ে দিয়ে দরজায় ওয়েল্ডিং করে মদ বিক্রি বন্ধ করে দিয়েছে ক্ষুব্ধ মুসল্লিরা।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে মাদ্রাসা সড়কসংলগ্ন আলিয়া মাদ্রাসা জামে মসজিদের অপর পাশে অবস্থিত মদের দোকানে তালা লাগিয়ে ওয়েল্ডিং করে দরজা আটকিয়ে দেন মসজিদের মুসল্লিরা।

মোংলা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ও মাদ্রাসা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. রুহুল আমিন এবং মোংলা পৌর বিএনপির সভাপতি আলহাজ জুলফিকার আলীর নেতৃত্বে শতাধিক মুসল্লি এ সময় মিছিল সহকারে মদের দোকানের সামনে উপস্থিত হন। পরে ওয়েল্ডিং মেশিন এনে উপস্থিত মুসল্লিরা তালাগুলো ওয়েল্ডিং করে আটকিয়ে দেন। ওই সময় মদের দোকানটি বন্ধ ছিল।

মোংলা আলিয়া মাদ্রাসা জামে মসজিদের সাধারণ সম্পাদক আবু সাইদ খান জানান, সরকার-অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান আলিয়া মাদ্রাসা, হেফজখানা, একটি এতিমখানা ও মসজিদের পাশে প্রতিনিয়ত দিন-রাতে দেশি বাংলা মদ বিক্রি হয়। পবিত্র রমজান মাসেও নিয়মনীতি উপেক্ষা করে এখানে মদ বিক্রি হচ্ছে। এতে শিক্ষার্থী ও মুসল্লিরা মাতালদের কাছে হয়রানির শিকার হচ্ছেন।

মাদ্রাসা জামে মসজিদের সদস্য কামাল উদ্দিন জানান, শিক্ষা প্রতিষ্ঠানের পাশে কীভাবে দিন-রাতে মদ বিক্রির অনুমতি দেয় সরকার, তা নিয়ে আমরা হতবাক। দীর্ঘদিন ধরে এখান থেকে মদের দোকান অন্যত্র সরিয়ে নিতে বলা হলেও তা সরানো হয়নি। এমনকি রমজানেও মদের দোকানিরা সব সময় মদ বিক্রি করছে। এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। একই সঙ্গে শিশু, কিশোর ও যুবসমাজ নেশায় আসক্ত হচ্ছে। তাই আজ জুমার নামাজ শেষে মাদ্রাসা মসজিদের সকল মুসল্লি একসঙ্গে হয়ে মদের দোকানটিতে তালা ঝুলিয়ে ওয়েল্ডিং করে দিয়েছি।

মদের দোকানের পরিচালক গোলাম সরোয়ার জানান, যে শর্তে সরকার তাদের অনুমতি দিয়েছে, তারা নিয়মনীতি মেনেই মদ বিক্রি করছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X