শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করলেন বৈছাআ নেতা মাহদী

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৬ এএম
expand
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করলেন বৈছাআ নেতা মাহদী

হবিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার-এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ)-এর নেতা মাহদী হাসান। ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে তিনি শহীদ বেদীতে ফুল দিয়ে সম্মান প্রদর্শন করেন।

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। রাতের প্রথম প্রহর থেকেই শহীদ মিনার প্রাঙ্গণে ভিড় জমে নানা রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের।

জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন এবং হবিগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জি কে গউছ প্রথমে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জেলা বিএনপির পক্ষ থেকেও জি কে গউছ ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

পর্যায়ক্রমে জেলা বিএনপির অঙ্গসংগঠন যুবদল, কৃষকদল, তাতীদল, ওলামা দলসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, এনসিপি এবং বৈছাআসহ নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও শহীদদের স্মরণে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গান পরিবেশনের মধ্য দিয়ে পুরো এলাকা আবেগঘন পরিবেশে পরিণত হয়।

এদিকে শহীদদের স্মরণে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে ভাষা আন্দোলনের ইতিহাস, তাৎপর্য ও চেতনা তুলে ধরে বক্তব্য রাখবেন স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X