শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুক পেজ ফেরত পেয়েই ভিডিও আপলোড করলেন আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৯ পিএম
আমির হামজার ফেসবুকের অফিসিয়াল পেজ
expand
আমির হামজার ফেসবুকের অফিসিয়াল পেজ

পাঁচ দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের অফিসিয়াল পেজ ফেরত পেয়েছেন কুষ্টিয়া- ৩ (সদর) আসনের জামায়াত প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালের দিকে তিনি ফেসবুক পেজ ফেরত পান। পরে দুপুর ২ টা ৩০ মিনিটের দিকে আমির হামজা ভোট প্রার্থনা করে একটি ভিডিও আপলোড করেন তার ফেসবুক পেজে।

ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায় প্রিয় কুষ্টিয়াবাসী নির্বাচনী প্রচারণায় আমরা দীর্ঘদিন দীর্ঘ সময় ধরে আপনাদের বাড়িতে যাওয়ার চেষ্টা করেছি। মানুষ হিসাবে আমাদের সীমাবদ্ধতা থাকায় আমরা প্রত্যেকের বাড়িতে হয়তো যেতে পারিনি। এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আগামী ১২ই ফেব্রুয়ারু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে এবং আমার জন্য দোয়া করে আমার সাথে থাকবেন।

তবে নির্বাচন বিধিমালা ২০২৫ এর ১৮ বিধি অনুযায়ী আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার পর থেকে অফলাইন এবং অনলাইনে নির্বাচনী প্রচার প্রচারণায় নিষেধাজ্ঞা রয়েছে।

এর আগে গত ০৫ ফেব্রুয়ারি মুফতি আমির হামজার ভেরিফাইড ফেসবুক পেজটি অপসারণ করে মেটা।

ওই দিন আমির হামজার আইটি বিভাগ জানায়,"মুফতি আমির হামজার অফিসিয়াল ফেসবুক পেজ গত কয়েকদিন ধরে একটি সংঘবদ্ধ অপশক্তির পরিকল্পিত ভুয়া কপিরাইট স্ট্রাইক ও সাইবার আক্রমণের শিকার হয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় আজ ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা সাময়িকভাবে পেজটি অপসারণ করেছে। এটি কোনো নীতিমালা লঙ্ঘনের কারণে নয়; বরং উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অভিযোগ ও ভুয়া রিপোর্টিংয়ের ফল।"

আইসিটি বিভাগ আরও জানায়,"আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, মানুষের ভালোবাসা, সমর্থন ও ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি চিহ্নিত মহল এই ন্যাক্কারজনক কাজটি করেছে। তবে আমরা স্পষ্ট করে বলতে চাই ফেসবুক থেকে একটি পেজ সরিয়ে দিলেও মানুষের হৃদয় থেকে আমির হামজাকে সরানো যাবে না। ইতোমধ্যে পেইজ পুনরুদ্ধারের জন্য মেটা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় সকল তথ্য ও প্রমাণ উপস্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে। সমর্থকদের প্রতি অনুরোধ- ভুয়া আইডি, গুজব ও বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত না হয়ে ধৈর্য ও সচেতনতা বজায় রাখুন।"

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X