শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

যত সিন্ডিকেট আছে সব ভেঙে গুঁড়িয়ে দেবো: আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০২ পিএম
কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াত প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা
expand
কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াত প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াত প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা বলেছেন, ‘হুমকি-ধামকি দিচ্ছে অনেকেই। কোনো হুমকিকে জামায়াতে ইসলামী বাংলাদেশের মানুষ কিছুই মনে করে না। এবারের নির্বাচন হবে অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেটের মতো, ইনশাআল্লাহ।’

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সকালে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকায় নির্বাচনী গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমি প্রত্যেক জায়গায় যাচ্ছি। অন্তত ১৩৮টা ওয়ার্ড আমার এই আসনের ভেতরে। কমবেশি চার-পাঁচবার যাওয়া হয়ে গেছে। ব্যাপক সাড়া পেয়েছি এবং এখনো পাচ্ছি। বিশেষ করে মা-বোনদের, যুবক-যুবতীদের এবং হিন্দু ভাই-বোনদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। কুষ্টিয়াবাসী ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকবে।’

আমির হামজা আরও বলেন, ‘প্রাণপ্রিয় কুষ্টিয়াবাসী, আমরা এর আগেও জানিয়েছি—নির্বাচিত হলে প্রথম ১০০ দিনের ভেতরে সরকারি-বেসরকারি যত অফিস-আদালত আছে, সেগুলোর এক নম্বর কাজ হবে দুর্নীতিমুক্ত করা এবং জনবান্ধব করে গড়ে তোলা। মানুষ এসব অফিসে যেতে ভয় পায়।’

হামজা বলেন, ‘স্বাস্থ্য ব্যবস্থার যে অবস্থা—স্বাস্থ্য বিভাগে আমাদের কুষ্টিয়াতে বড় বড় প্রতিষ্ঠান রয়েছে। বিশেষ করে মেডিকেল কলেজ, সদর হাসপাতাল, আদ্-দ্বীন হাসপাতালসহ অনেকগুলো হাসপাতাল আছে। কিন্তু প্রাইভেটগুলো বাদ দিয়ে সরকারের যে হাসপাতালগুলো আছে, সেগুলোর অবস্থা ভালো নয়। এখানে অনেক সিন্ডিকেট তৈরি হয়েছে।’

জামায়াতের এই প্রার্থী আরও বলেন, ‘আমি গত পরশু রাতে গিয়েছিলাম। যেখানে কুকুরের ভ্যাকসিনের ওষুধের দাম সম্ভবত ৭০ টাকা, সেটা ৩৫০, ৪৫০, এমনকি ৮৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এই সিন্ডিকেটটি তিন দিনের ভেতরে এই কাজ শুরু করেছে। আমরা আশা করছি, স্বাস্থ্য বিভাগের যত দুর্নীতি আছে, যত সিন্ডিকেট আছে—একটা একটা করে সব আমরা ভেঙে গুঁড়িয়ে দেবো, ইনশাআল্লাহ।’

এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ইব্রাহিম রনি, ঢাকা বিশ্ববিদ্যালয় (ডাকসু) ছাত্র সংসদের কার্যনির্বাহী সদস্য তাজিনুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিন জোরদ্দার এবং শহর জামায়াতের আমির এনামুল হক উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X