

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুষ্টিয়ার দৌলতপুরে আসাদুল হক নামের এক আওয়ামী লীগ কর্মীকে দুধ দিয়ে গোসল করিয়ে দলে নিয়েছে বিএনপি।
রোববার (০১ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর-ভাঙ্গাপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে।
দুধ দিয়ে গোসল করিয়ে দলে নেওয়ার সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।এনিয়ে নেট দুনিয়া জুড়ে চলছে আলোচনা-সমালোচনা।
ভাইরাল সেই ভিডিওতে দেখা গেছে, আসাদুল হক জিনসের প্যান্ট ও গেঞ্জি পড়ে আছেন। কয়েকজন তাকে গেঞ্জি খুলতে বলেন।পরে সে গেঞ্জি খুলে খালি গায়ে বসেন। তার সামনে থাকা বালতি থেকে দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল মগে করে দুধ তুলে পাশে দাঁড়ানো বিএনপি প্রার্থী রেজা আহমেদের (বাচ্চু মোল্লা) হাতে দিচ্ছেন। পরে সেই দুধ দিয়ে রেজা আহমেদ আসাদুলকে গোসল করিয়ে দিচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের কর্মী আসাদুল হক দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরীর অন্যতম ঘনিষ্ঠ ব্যক্তি। চরের বালু মাটিতে মোটরসাইকেল চালানোয় পারদর্শী আসাদুলের মোটরসাইকেলে চড়ে গত উপজেলা নির্বাচনে চরাঞ্চলে ভোট করেছেন টোকেন চৌধুরী।
এ বিষয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ মণ্ডল বলেন,"২০১৬ সালে আসাদুল আমার ভোটও করেছে।"
এ ব্যাপারে জানতে দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও কুষ্টিয়া-১ (দৌলতপুর) সংসদ সদস্য পদপ্রার্থী রেজা আহমেদকে (বাচ্চু মোল্লা) একাধিক বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
মন্তব্য করুন
