বৃহস্পতিবার
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাধার মুখে গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে ছেড়ে দিলেন ডিবি

বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৫ এএম
ইয়াসির আরাফাত ওরফে সোহেল কাজী
expand
ইয়াসির আরাফাত ওরফে সোহেল কাজী

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করে স্থানীয়দের বাধার মুখে পড়ে ছেরে দিলেন বরিশাল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাহুতকাঠী বন্দরে ঘটনা ঘটে।

সূত্র জানায়, রোববার সন্ধ্যা ছয়টার দিকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ইয়াসির আরাফাত ওরফে সোহেল কাজীকে আটক করে বরিশাল জেলা গোয়েন্দা পুলিশ।

পরে আটককৃত সোহেল কাজীকে ডিবি পুলিশের গাড়িতে তোলার সময় হঠাৎ স্থানীয় লোকজন জড়ো হয়ে হট্টগোল শুরু করে। এক পর্যায়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ডিবি পুলিশের গাড়ি ঘিরে ফেলে এবং উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে।

একপর্যায়ে ওই ছাত্রলীগ নেতাকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যায় স্থানীয়রা। এ বিষয়ে বরিশাল জেলা ডিবি পুলিশের এসআই রেদোয়ান বলেন, রাহুতকাঠিতে একটি ঘটনা ঘটেছে। এ বিষয়ে উর্ধ্বতন কর্মকর্তারা বলতে পারবেন।

বরিশাল জেলা ডিবি পুলিশ পরিদর্শক মোস্তফা আনোয়ার বলেন, অভিযান টিম মাঠে রয়েছে। এ ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা জানি না। স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল কাজী বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন এবং নিষিদ্ধ ঘোষণার আগ পর্যন্ত সংগঠনটির রাজনীতিতে সক্রিয় ছিলেন। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

তবে প্রকাশ্যে আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা প্রদান এবং আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা রাষ্ট্রীয় কর্তৃত্বের প্রতি সরাসরি চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন সচেতন নাগরিকরা। তারা অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X