সোমবার
০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদাবাজ মুক্ত করার ঘোষণা দিলেন আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৭:১৫ পিএম
আমির হামজা
expand
আমির হামজা

দাঁড়িপাল্লার বিজয় হলে চাঁদাবাজ মুক্ত করার ঘোষণা দিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা।

রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুফতি আমির হামজা নিজেই তার ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে দিয়ে এ ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন,প্রিয় কুষ্টিয়াবাসী,আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ আসনে দাঁড়িপাল্লার বিজয় হলে কুষ্টিয়াকে চাঁদাবাজ মুক্ত করবো ইনশাআল্লাহ।

তিনি আরও লিখেন, কাউকে একটা পয়সা চাঁদা দেওয়া লাগবে না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন