

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতের প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা বলেছেন,"এই দেশের জন্য ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যে মানুষগুলো জীবন দিয়েছে আল্লাহ তাদেরকে যেন শাহাদতের মর্যাদা দান করেন।আমরা তাদের পথেই চলতে চাই। কারণ এই দেশটাকে আমরা আর কারো গোলামীতে পরিণত করতে চাই না।"
শনিবার(২৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া রায়াডাঙ্গায় শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন,একটা মহান বান্দা আমাদের কুষ্টিয়ার কৃতি সন্তান বাংলাদেশের গর্ব শহীদ আবরার ফাহাদ তার কবরের পাশে দাঁড়িয়ে আছি। এত মেধাবী ছিল ছেলেটা আমরা তো শুনেছি। সে মেধার মূল্যায়ন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেয়ার কারণে এদেশের জালেম শাসক যারা তারা করতে দেয়নি।
শহীদদের মর্যাদা আল্লাহ এত দিয়েছেন যে তারা মরে গেছে এই কথা বলাও নিষেধ। এমনকি ধারণা করাও যাবে না তারা মারা গেছে। তারা শুধু এই জগত থেকে আর একটা জগতে পাড়ি জমিয়েছে।
আমির হামজা বলেন, এই দেশকে যেন আমরা সত্যিই আগামীতে বৈষম্যমুক্ত করে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি এই সমস্ত থেকে মুক্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি।
এসময় শহীদ আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ সহস্থানীয় জামায়াত কর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
