শনিবার
১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে নিখোঁজের পর শিশুর মরদেহ উদ্ধার 

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ১১:২১ এএম
আয়শা খাতুন (২)
expand
আয়শা খাতুন (২)

কুড়িগ্রামের চিলমারীতে দুই বছর বয়সের এক কন্যা শিশু নিখোঁজের কয়েক ঘণ্টা পর বাড়ির পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

তবে স্থানীয় ও পরিবারের দাবী তাকে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা শাহপাড়া এলাকায়।

প্রাথমিকভাবে ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার ওসি আলমগীর হোসেন।

নিহত শিশুর নাম মোছা. আয়শা খাতুন (২)। সে ওই এলাকার আলমগীর হোসেনের মেয়ে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সকালে নিখোঁজ হয় শিশুটি পরে অনেক খোজাখুজির পর রাতে বাড়ির পাশের একটি জায়গায় খুঁজতে গিয়ে মেয়েটির মরদেহ পাওয়া যায়।

তবে ধারণা করা হচ্ছে, দিনের বেলা হত্যা করে রাতে যখন বিদ্যুৎ চলে যায় ঠিক তখনি মরদেহটি ফেলে রাখা হয়েছিল।

মেয়ে মা রাশেদা বেগম ও খালা জানান, মেয়ের মা শিশুটির মরদেহ পায়৷ তার দাবী পারিবারিক শত্রুতার জেরে মারা হয়েছে। দিনের বেলা অনেক খোঁজাখুঁজি করা হলেও পাওয়া যায় নাই। এশার পর আবার ওই জায়গায় খুঁজতে গেলে বাঁশের উপর মরদেহ দেখতে পায়। মেয়ের মা আগে দেখেছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) আশরাফুল আলম। তিনি বলেন, প্রাথমিকভাবে তদন্ত করা হয়েছে, ময়নাতদন্তের পর সঠিক তথ্য পাওয়া যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন