সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পরাজিত বড় ভাই বিজয় মালা পড়লেন ছোট ভাই 

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৩ পিএম
মোস্তাফিজুর রহমান মোস্তাক
expand
মোস্তাফিজুর রহমান মোস্তাক

কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজীবপুর ও চিলমারী) আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক।

‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও আপন বড় ভাই বিএনপি প্রার্থী আজিজুর রহমানকে ২০ হাজর ৯৯৮ ভোটে পরাজিত করেছেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক দাঁড়িপাল্লা প্রতিকে প্রতদ্বন্দিতা করে মোট ভোট পান ৭৮ হাজার ৯৪৩ ভোট। তার নিকটতম প্রার্থী আজিজুর রহমান ধানের শীষ প্রতিকে পান ৫৭ হাজার ৯৪৫ ভোট।

বৃহষ্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে সংশ্লিষ্ট কেন্দ্রগুলো থেকে পাওয়া বেসরকারি ও অনানুষ্ঠানিক ফলাফল থেকে এ তথ্য পাওয়া যায়।

এর আগে সকাল সাড়ে ৭ টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। চিলমারী ও রৌমারীর দুর্গম চরাঞ্চলগুলোতেও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

এই আসনটি জাতীয়ভাবে আলোচনায় আসে মূলত দুই ভাইয়ের সরাসরি প্রতিদ্বন্দ্বিতার কারণে। বড় ভাই আজিজুর রহমান বিএনপির মনোনয়নে ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন। অন্যদিকে ছোট ভাই মোস্তাফিজুর রহমান লড়েন জামায়াতের প্রার্থী হিসেবে।

প্রচারণাকালে দুই ভাই রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও পারিবারিক সম্পর্ক অটুট থাকার কথা জানিয়েছিলেন। শেষ পর্যন্ত ভোটারদের রায়ে জয়ী হন ছোট ভাই।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন