শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুকুর হারানোয় থানায় জিডি, শহরজুড়ে মাইকিং

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৮:৪৯ পিএম
কুকুর হারানোয় থানায় জিডি
expand
কুকুর হারানোয় থানায় জিডি

কিশোরগঞ্জ শহরের আলোর মেলার বাসিন্দা অনুকূল কান্তি তরফদার তাঁর প্রিয় পোষা কুকুর ‘কালু’ হারানোর পর সংবাদে এসেছে। অনুকূল কান্তি কেবল থানায় সাধারণ ডায়েরি না করে, শহর ও শহরতলিজুড়ে মাইকিং করিয়ে কুকুরটির সন্ধান করছেন।

কালু দেশীয় জাতের একটি কুকুর, যার গায়ের রঙ কালো এবং গলায় সাদা পশমের একটি বৃত্ত রয়েছে। হারানোর সময় গলায় ছিল একটি বেল্ট।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের বাইরে থেকে কালু হঠাৎ নিখোঁজ হয়।

অনুকূল কান্তি বলেন, কালু শুধু একটি কুকুর নয়, আমাদের পরিবারের একজন সদস্য। চার বছর ধরে আমি ওকে নিজের সন্তানের মতো লালন করছি। প্রতিদিন সকালে এবং বিকালে আমরা একসঙ্গে হাঁটতাম। হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় পুরো পরিবার চিন্তিত।

তিনি আরও জানান, কালু হয়তো পথ হারিয়েছে বা কোথাও আশ্রয় নিয়েছে। তাই থানায় সাধারণ ডায়েরি করার পাশাপাশি শহরজুড়ে মাইকিং করছি। কেউ যদি ওর সন্ধান পান, দয়া করে আমাকে জানাবেন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন এবং জানান, অনুকূল কান্তি তরফদারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন