বুধবার
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পিএম
প্রতীকি ছবি
expand

কিশোরগঞ্জের মিঠামইনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার ঢাকি ইউনিয়নের দক্ষিণ গোপদিঘী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলেন- দক্ষিণ গোপদিঘী গ্রামের আব্দুল কাদেরের মেয়ে হাফিজা ( ৪) একই এলাকার জুয়েল মন্ডলের ছেলে অমিত মন্ডল (৬)।

পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টায় বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে ওই দুই শিশু। এ সময় সবার অজান্তে পুকুরের পানিতে ডুবে যায় হাফিজা ও অমিত। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাদেরকে পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

অচেতন অবস্থায় মিঠামইন উপজেলা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মিঠামইন থানার এসআই শাহাদাত হোসেন জানান, দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank