বুধবার
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাটগ্রামে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে বিএনপির ৪ নেতাসহ আটক ৬

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পিএম
ফাইল ছবি
expand

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মেসেরঘাট সীমান্ত এলাকায় অবৈধ বালু ও পাথর উত্তোলনের অভিযোগে বিএনপির ৪ নেতাসহ ছয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিনগত মধ্যরাতে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মেসেরঘাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম (৫০), একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী (৫০), ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ (২৮), সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান (৪০), শাহাদাত হোসেন (৪০) ও নীলফামারীর ডিমলা উপজেলার দুলাল মিয়া (৪৮)।

বিজিবি ও পুলিশ জানায়, উপজেলার মেসিরঘাট সীমান্ত এলাকায় ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধ ভাবে বালু ও পাথর উত্তোলন করে বিক্রি করছে একটি বড় চক্র। এমন একটি গোপন খবরে মঙ্গলবার দিনগত মধ্যরাতে অভিযান চালায় বিজিবি।

এ সময় বালু উত্তোলনের ড্রেজার মেশিন, ১০টি জাল পাইপ, একটি মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা, রিং পাইপ, তেলের ড্রাম ও ছয়টি মোবাইল ফোনসহ ৬জনকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে পাটগ্রাম থানায় মামলা দায়ের করে আটককৃতদের সোপর্দ করে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।

পাটগ্রাম থানা ওসি সাইফুল ইসলাম বলেন, অবৈধ বালু উত্তোলনের সময় হাতেনাতে আটক ৬ জনকে থানায় সোপর্দ করেছে বিজিবি। বিজিবি বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে অবৈধ বালু উত্তোলন ও সরকারী কাজে বাধা দানের অভিযোগ দিলে তা নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank