শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বড় জয় পেলেন বিএনপির ফজলুর রহমান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৩ পিএম
বিএনপি প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান
expand
বিএনপি প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ৭৭ হাজার ৭০৪ ভোটের বড় ব্যবধানে পরাজিত করেন।

মোট ১৫০টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী ফজলুর রহমান পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৫০৩ ভোট। অন্যদিকে জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী এডভোকেট শেখ রোকন রেজা পেয়েছেন ৫৪ হাজার ৭৯৯ ভোট।

বিজয়ের পর এক প্রতিক্রিয়ায় ফজলুর রহমান ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘এই বিজয় ইটনা-মিঠামইন-অষ্টগ্রামের জনগণের প্রত্যাশার প্রতিফলন।’

এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Norway VS England
Scheduled
12 Jul, 03:00 AM
VS
World Cup