শনিবার
১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রকাশ্যে গুলি করে জুট প্রেস শ্রমিককে হত্যা

খুলনা প্রতিনিধি
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ এএম
সংগৃহীত
expand

খুলনা মহানগরীর দৌলতপুরে প্রকাশ্যে গুলি করে জলিল মুন্সি (৩৫) নামে এক জুট প্রেস শ্রমিককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টায় কুলিবাগান মোড়ে মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলি জলিলের বুক ও পিঠে লাগে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কুলিবাগান মোড়ে অবস্থান করছিলেন জলিল মুন্সি। এসময় মোটরসাইকেলে করে তিন ব্যক্তি সেখানে আসে। তারা জলিলকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে। পুলিশের একটি টহল দল ঘটনাস্থলের কাছাকাছি থাকায় দুর্বৃত্তদের ধাওয়া করে। তবে তারা দ্রুত পালিয়ে যায়।

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা জলিলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জলিল মুন্সি কুলিবাগান এলাকার বাসিন্দা দিল মুন্সির ছেলে। তিনি ইস্পাহানী জুট প্রেস শ্রমিক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

দৌলতপুর থানার ওসি (তদন্ত) মো. জাহিদুল ইসলাম বলেন, মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত জলিলকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। পুলিশের টহল দল তাদের ধাওয়া করলেও আটক করা সম্ভব হয়নি। জলিলকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, জলিল নেশা করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার কাছে কে বা কারা চাদা চেয়েছিল, সেই তথ্যও পাওয়া গেছে। মাদকসংক্রান্ত লেনদেনকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। ঘটনাস্থলে পুলিশের টিম মোতায়েন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank