শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনা জেলা কারাগারে দু’গ্রুপের সংঘর্ষ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১০:৪২ পিএম
খুলনা জেলা কারাগার
expand
খুলনা জেলা কারাগার

খুলনা জেলা কারাগারে আটক সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

প্রায় আধা ঘণ্টা ধরে চলা সংঘর্ষের পর কারা কর্মকর্তারা হস্তক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে কারাগারের ভেতর পরিবেশ স্বাভাবিক রয়েছে, বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কারা সূত্রে জানা গেছে, কারাগারের কিছু বন্দী সাম্প্রতিক সময়ে কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে বেপরোয়া আচরণ করছে। দীর্ঘদিন ধরে কঠোর নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা না থাকায় তাদের মধ্যে অরাজকতা ও দলীয় প্রভাব বেড়ে যাচ্ছে।

খুলনা জেলা কারাগারের জেল সুপার নাসির উদ্দিন প্রধান জানান, বিকেল পৌনে ৫টার দিকে বাবু, শিমুল ও লাভলু গ্রুপের অনুসারীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়, যা পরবর্তীতে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। প্রায় আধা ঘণ্টা পর কারারক্ষীরা লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এতে কয়েকজন বন্দী সামান্য আহত হন।

তিনি আরও জানান, ঘটনার পর কারাগারে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে বন্দীদের তদারকি আরও বাড়ানো হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন