

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


খুলনার পাইকগাছায় রান্না করার সময় গরুর মাংসের রং লাল থেকে সবুজ হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
এ খবর ছড়িয়ে পড়ার পর পাইকগাছা এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুরে পৌরসভার মডার্ন বেকারির কর্মচারীরা পিকনিকের জন্য কেনা গরুর মাংস রান্না করতে গিয়ে এ ঘটনা দেখতে পান বলে স্থানীয় সূত্রে জানা যায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মডার্ন নামের একটি বেকারির ২০-২৫ জন কর্মচারী বুধবার পিকনিকের আয়োজন করেন। এজন্য তারা সকালে পাইকগাছা বাজারের মাংস ব্যবসায়ী ইসমাইলের দোকানে মাংস কিনতে গেলে তিনি জানান, সেদিন জবাই করা গরুর সব মাংস বিক্রি হয়ে গেছে। তবে তার দোকানের ফ্রিজে ভালো মাংস সংরক্ষিত রয়েছে।
প্রয়োজন হলে সেখান থেকে মাংস দেওয়া যাবে। পরে সকাল ১০টার দিকে বেকারির কর্মচারী টিটন হোসেন ওই দোকান থেকে চার কেজি মাংস কিনে নিয়ে রান্না শুরু করেন। এরপর রান্নার মাঝে মাংসের রং লাল না হয়ে সবুজ রং ধারণ করে।
এ বিষয়ে মাংস বিক্রেতা ইসমাইল বলেন, ‘আমি তো ভালো মাংস দিয়েছি। তারা হয়তো কোনো কেমিক্যাল ব্যবহার করেছে। আরও মানুষ এই মাংস নিয়ে গেছে। কেউ তো কিছু বলেনি বা অভিযোগও করেননি।’
পাইকগাছা থানার ওসি জুলফিকার আলী বলেন, ‘দুপুরে বেকারির কর্মচারীরা রান্না করা মাংসের কড়াই নিয়ে থানায় এসেছিলেন।
তাদের লিখিত অভিযোগ দিতে বলা হলেও তারা কোনো অভিযোগ দিতে রাজি হননি। মাংস দেখিয়ে কিছুক্ষণ পর তারা কড়াই নিয়ে চলে যান।’