শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

রূপসায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২১ পিএম
নিহত ইমরান হোসেন মানিক
expand
নিহত ইমরান হোসেন মানিক

খুলনার রূপসা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে ইমরান হোসেন মানিক (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে জয়পুর গ্রামে খুলনা-মোংলা মহাসড়কের পাশে এয়ারটেল টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভ্যানে করে ইলাইপুরের দিকে যাচ্ছিলেন মানিক। পথে কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে দুই রাউন্ড গুলি ছোড়ে। এর মধ্যে একটি গুলি তার মাথায় লাগে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। গুলির শব্দে স্থানীয়রা ছুটে এসে তার মরদেহ দেখতে পায় এবং পরে পুলিশকে খবর দেয়।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, নিজ বাড়ির সামনেই গুলি করে মানিককে হত্যা করা হয়েছে।

তিনি আরও বলেন, মানিক স্থানীয় একটি প্রভাবশালী সন্ত্রাসী চক্রের সদস্য ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভ্যন্তরীণ বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন