

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে একটি কুলিং কর্নারের দোকানে আগুন লাগলেও মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পাশের মুদি, স্টেশনারি, চায়ের দোকান ও অন্যান্য দোকানে।
খবর পেয়ে রামগড় ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানগুলো সম্পূর্ণ ভস্মীভূত হয়।
রামগড় ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বান্তর বড়ুয়া বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করে এবং নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম, থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দেন।
মন্তব্য করুন
