মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে কালবৈশাখীর তান্ডব

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ পিএম
খাগড়াছড়িতে কালবৈশাখীর তান্ডব; সড়ক যোগাযোগ বন্ধ
expand
খাগড়াছড়িতে কালবৈশাখীর তান্ডব; সড়ক যোগাযোগ বন্ধ

খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক তাণ্ডব চালিয়েছে। এতে জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার দুপুরে শুরু হওয়া ঝড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে।

ঝড়ের তীব্রতায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের মুসলিম পাড়া, রসুলপুর ও বাইল্যাছড়ি বুদুং পাড়া পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার এলাকায় অসংখ্য বড় বড় গাছ উপড়ে সড়কের ওপর পড়ে। ফলে খাগড়াছড়ির সাথে ঢাকা ও চট্টগ্রামের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে রসুলপুর ও বুদুং পাড়া এলাকায় দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে, যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

এদিকে ঝড়ের কারণে রসুলপুর এলাকায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। আকস্মিক এই বিদ্যুৎ বিপর্যয়ে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে চলমান এসএসসি পরীক্ষার্থীরা। অনেক কেন্দ্রে পরীক্ষার্থীদের মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিতে হয়েছে। এদিকে স্থানীয়রা মিলে সাড়ে তিনটা নাগাদ সড়ক থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Norway VS Senegal
90'+5'
3 - 2
48' Erling Haaland
58' Erling Haaland
53' Ismaïla Sarr
90'+3' Ismaïla Sarr
World Cup