সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাহাড়ে হামের আঁচ, লংগদুতে ২ শিশু আইসোলেশনে

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ১০:২৫ পিএম
শিশুর শরীরে হাম রোগের লক্ষণ দেখা যাওয়া আইসোলেশনে রাখা হয়েছে।
expand
শিশুর শরীরে হাম রোগের লক্ষণ দেখা যাওয়া আইসোলেশনে রাখা হয়েছে।

পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন দুর্গম এলাকায় সাম্প্রতিক সময়ে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। খাগড়াছড়ি, রাঙামাটিসহ পাহাড়ি জেলাগুলোর ত্রিপুরাসহ বিভিন্ন জনগোষ্ঠীর শিশুদের মধ্যে এই রোগের লক্ষণ বেশি দেখা যাচ্ছে।

পাহাড়ি জনপদ রাঙামাটির লংগদুতে প্রাথমিকভাবে দুই শিশুর শরীরে হাম রোগের লক্ষণ দেখা যাওয়া আইসোলেশনে রাখা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) সদর হাসপাতালে সরেজমিনে গিয়ে দেখা যায়, হামে আক্রান্ত সন্দেহজনক দুজনকে আইসোলেশনে হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

হামের লক্ষণ দেখা দেয়া দুই শিশুর একজন ১১ বছর ও অন্যজনের মাত্র ২৩ দিন বয়সী। তারা দুজনেই লংগদু উপজেলার। পরিবারের লোকজন জানায়, প্রাথমিকভাবে শিশুদের শরীরের ছোট-ছোট ঘামাচির মত চুলকানি লক্ষ করেন। পরে এসবের কারণে ব্যাথা ও শরীরে অন্যরকম পরিবর্তন দেখে হাসপাতালে নিয়ে আসেন।

লংগদু সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক সাকিব আল হাছান জানান, ইতোমধ্যে দুজন শিশুকে হামে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখে, হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। দুজনেরই ল্যাব টেস্টের জন্য ঢাকায় ব্লাড নমুনা পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট পাওয়ার সাথে সাথে তাদের উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছে এবং দুর্গম এলাকায় টিকাদান কার্যক্রম জোরদার করার চেষ্টা চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন