শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহের হরিণাকুণ্ডতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০৫:৫৮ পিএম
expand
ঝিনাইদহের হরিণাকুণ্ডতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে পানিতে ডুবে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যুর হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার তাহেরহুদা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাহরিয়ার পার্শ্ববর্তী জেলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গার জামজামী ইউনিয়নের চরপাড়া গ্রামের প্রবাসী হৃদয় হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহরিয়ার তার মায়ের সাথে সম্প্রতি নানি বাড়ি হরিনাকুন্ডুতে বেড়াতে আসে । আজ সকালের দিকে বাড়ির পাশের পুকুরের ধারে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়।

এমন সময় অন্যরা তাকে দেখতে পেয়ে তার বাড়িতে খবর দেয় দেয়। এরপর থাকে মৃত অবস্থায় স্বজন উদ্ধার করে।

এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন হরিনাকুন্ডু থানার ওসি মো. শহিদুল ইসলাম হাওলাদার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন